অধ্যক্ষের সংক্ষিপ্ত জীবনীঃ
ড.মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী
ড.মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কাপড়কাঠি গ্রামে ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মাওলানা নূরুল ইসলাম এবং মাতা মরহুমা জামিলা খাতুন। তিনি (১১) এগারো ভাই বোনের মধ্যে ২য়।
তার প্রাথমিক লেখাপড়া শুরু হয় নিজ গ্রামের হযরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর তিনি ১৯৭৪ সালে ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপিঠ ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসায় ভর্তি হয়ে ১৯৮০ সালে দাখিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান, ১৯৮২ সালে আলিম পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান, ১৯৮৪ সালে ফাযিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান এবং ১৯৮৬ সালে কামিল পরীক্ষায় একই মাদরাসা হতে সম্মিলিত মেধা তালিকায় ৫ম স্থান অধিকার করেন। অতঃপর ১৯৮৬ সালে তিনি সৌদি সরকারের বৃত্তি পেয়ে মদীনা মুনাওয়ারায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুত দাওয়াহ ও উসুলুদ্ দ্বীন অনুষদে ভর্তি হন। ১৯৯০ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় মদীনা হতে প্রথম শ্রেণীতে লিসান্স (বি.এ অনার্স) ডিগ্রী লাভ করেন।
অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৯৪ সালে এম.এ (আরবী) প্রথম শ্রেণীতে ৩য় স্থান লাভ করেন। সর্বশেষ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যথাক্রমে “কুরআন ও হাদীসের আলোকে দাওয়াতে ইসলাম” শিরোনামে এম.ফিল ডিগ্রী ২০০৬ সালে এবং “বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিতে সূফীবাদের প্রভাব” শিরোনামে পি এইচ ডি ডিগ্রী ২০১১ সালে অর্জন করেন।
কর্ম জীবনঃ
তিনি মদীনা বিশ্ববিদ্যালয় হতে দেশে ফিরে ১৯৯১ সাল হতে মক্কাস্থ রাবেতা আলম আল্-ইসলামীর ভিজিটিং শিক্ষক হিসেবে তেঁজগাও মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট (বালক) কামিল মাদরাসায় কর্মজীবন শুরু করেন। অতঃপর ১৯৯৫ সাল হতে মদীনাতুল মডেল ইনস্টিটিউট (বালক) কামিল মাদরাসায় মুহাদ্দিস হিসেবে ১৯৯৯ এর ২৮ শে ফেব্রæয়ারী পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৯৯ এর ১লা মার্চ হতে ৩১শে জুলাই ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দুর্বাটি মদীনাতুল কামিল মাদরাসায় তিনি অধ্যক্ষ হিসেবে প্রায় ১৫ বৎসর সু-নামের সহিত দ্বায়িত্ব পালন করেন।
# বর্তমানে তিনি ঢাকাস্থ ঐতিহ্যবাহী মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসায় ১লা আগষ্ট ২০১৩ হতে অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে অদ্যবধি দায়িত্ব পালন করে আসছেন।
# তিনি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক সম্পাদিত তথ্য সম্বলিত নির্ভরযোগ্য “ফাতাওয়াও মাসায়িল” এর একজন খ্যাতনামা লেখক।
# তিনি ২০০০ সালে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্বাচিত গাজীপুর জেলার “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান”।
# তিনি দেশের সর্ব বৃহৎ বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সাবেক ভিজিটিং প্রফেসর এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন।
# বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী ১ম শ্রেনী হতে ১০ম শ্রেণীর পাঠ্য বই “আল আকায়েদ ওয়াল ফিকহ্” গ্রন্থের অন্যতম লেখক।
# বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য।
# ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এম.ফিল.পিএইডি গবেষনার সম্মানিত সদস্য
# ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য।
# তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসীনের কেন্দ্রীয় কমিটির “সহকারী মহাসচিব’।
# তিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর অন্যতম প্রাক-খুতবার আলোচক ও লেখক এবং ঈদ উল আযহা নামাজের ইমাম ও খতিব।
# তিনি ঢাকা সিটি মাদরাসা এডুকেশন সোসাইটির বর্তমান সভাপতি ।
# এ ছাড়া তিনি মুফাচ্ছিরে কুরআন, লেখক, গবেষক ও মিডিয়া আলোচক।
তিনি ইসলামের খেদমতে আরও অবদান রাখার জন্য সকলের দোয়া প্রার্থী ।