Skip to content
- ১। ছাত্রাবাসে অবস্থানরত সকল ছাত্রকে ভর্তি ফরমে উল্লেখিত যাবতীয় নীয়ম কানুন যথাযথভাবে মেনে চলতে হবে।
- ২। অনুমতি ছাড়া কোন ছাত্র মাদ্র্রাসা ক্যাম্পাসের বাহিরে গেলে কোন প্রকার অঘটন ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
- ৩। ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা মাদ্রাসা বন্ধের সময় ছাড়া অন্য সময় অভিভাবকের অনুমতি ছাড়া ছুটি পাবে না।
- ৪। প্রত্যেক শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থানকালে ৫০০ টাকা জামানত হিসাবে জমা রাখবে চলে যাওয়ার সময় তা ফেরত পাবে।
- ৫। দাখিল জামাতে অধ্যায়নরত শিক্ষার্থীদের আলিম, ফাজিল ও কামিল শ্রেণিতে অধ্যায়ন করতে হবে।
- ৬। ছাত্রাবাসে অবস্থানকালে কোন প্রকার অশোভন/অসৌজন্যমূলক আচরণ করলে তার সিট বাতিল হতে পারে।
- ৭। সুনির্দিষ্ট কারণ ব্যাতিত কোন পরীক্ষায় অকৃতকার্য হলে তার সীট বাতিল হতে পারে।
- ৮। ছাত্রাবাসের কর্তৃপক্ষ প্রয়োজন মত যাকে যে স্থানে সীট দিবেন তা মেনে নিয়ে থাকতে হবে কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ গ্রাহ্য করা হবে না।
- ৯। ছাত্রাবাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন প্রকার মেহমান ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
- ১০। ছাত্রবাস কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সকল কাজ করতে হবে।
- ১১। এটি একটি অরাজনৈতিক ছাত্রাবাস তা মনে রাখতে হবে।
- ১২। কোন ছাত্রভাই, শিক্ষক/কর্মচারী বা সংশ্লিষ্ট কাহারো সাথে অসৌজন্যমূলক আচরণ বা বেয়াদবী করা যাবে না।
- ১৩। মাদ্রাসার সকল আসবাব পত্রসহ সকল মালামাল রাষ্ট্রীয় সম্পদ হিসাবে যত্ন নিতে হবে।
- ১৪। বিনা অনুমতিতে কারো কোন দ্রব্য ব্যবহার বা নেওয়া যাবে না।
- ১৫। ছাত্রবাসের দৈনন্দিন রুটিন মোতাবেক সকল কাজ সম্পন্ন করতে হবে।